বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারপরও বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে, জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।’

রোববার সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে পিটার হাসের সাথে কথা হয়েছে কি না জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একোথে কাজ করবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.