স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবে। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পরিষ্কারভাবে বলেছেন।
তিনি আজ রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন উপলক্ষে  আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তর্কলহ হয়েছে। এখনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত  ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন এটা মেটাতে হবে।
ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন তারা  নিজেদেরকে আওয়ামী লীগ ভিন্ন পরিচয় দিতে তাদের  আবেগ এবং বিবেক আহত হয়। সে অবস্থায় নিজেরা নিজেদের মধ্যে বিবাদ ও অন্তর্কলহ মেটাতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনীত করবেন তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যগণের।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.