বিএনপির কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি

আগামী ২৭ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি। আর এই মিছিল করার জন্য আইনশঙ্খলা বাহিনী থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী জানান, ২৭ জানুয়ারি শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এই সংসদ ভেঙে দেওয়া, বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে সারাদেশে মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। তবে, কখন এই মিছিল হবে সেই সময় জানাননি রিজভী। 

পূর্ব ঘোষণা অনুযায়ী একই দাবিতে আগামীকাল ২৬ জানুয়ারি সারাদেশে জেলা সফলে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.