বিএনপির জুয়েল-মজনু ও জামায়াতের মাসুদসহ ১০ জনের কারাদণ্ড

রাজধানীর পল্টন থানায় ১০ বছর আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ১০ জনের ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম মাসুদ, জুয়েল এবং মজনু ছাড়াও এ মামলায় সাজাপ্রাপ্তরা হলেনঃ যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, মো. এরশাদুল, জোনাইদ, আব্দুল কাদের খন্দকার, মো. দুলাল হোসেন, মো. হুমায়ুন কবির রওশন ও মিজানুর রহমান টিপু।

এদিকে আজকে রাজধানীর তেজগাঁও থানার ১০ বছর আগের একটি মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ ১০ জনকে ৩ বছর করে সাজা দিয়েছেন আদালত।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.