তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চারজন যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দেন তিনি।

রিজভী বলেন, ভোররাতে যারা তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কূটচাল কিনা তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ট্রেনে এই আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান রিজভী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.