ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্যরা। বুধবার রাতে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রতিনিধি দলে ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ চারলত শোউবিস।

 

তবে বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় ইইউ প্রতিনিধি দল সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেনের প্রধান নির্বাচনি কার্যালয় পরিদর্শন করেন।

 

পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে, কিন্তু কোনো মতামত ব্যক্ত করেননি তারা।

বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে। সিলেটে সব প্রার্থী নির্বাচনি বিধি মেনে নিজেদের মত করে ক্যাম্পেইন চালাচ্ছে; কেউ কাউকে বাধা দিচ্ছে না। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে।”

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে বিএপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।
বাংলাদেশে আর আজিজ মার্কা ভোট হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই আমরা কারোর লেজুরবৃত্তি করব না। বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়  কিন্তু সরকার জনগণের যা দরকার তাই কেনে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.