রাজধানীতে রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিন অবরোধ সমর্থনে আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে নেতাকর্মীরা।এদিন সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে রিজভী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন এবং মিছিল করেন।

এদিকে অবরোধ সমর্থনে মিছিল করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। রাজধানীতে অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা।

রিজভীর সঙ্গে বিক্ষাভ মিছিলে অংশ নেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা কফিল উদ্দিন, এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান, ওয়াকিল প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

অবরোধের সমর্থনে রাজধানীর তেজগাঁও শিল্পএলাকায় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁও জোনের টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টির নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন- হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম নবী চৌধুরী রিপনসহ বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মাফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, মজিবুর রহমান কাজী ও বেল্লাল হোসেন প্রমুখ।

অবরোধের সমর্থনে সকালে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে সায়দাবাদ এলাকায় মিছিল হয়েছে। এতে অংশ নেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, তৌহিদুল ইসলাম টিটুসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

লালবাগে অবরোধের সমর্থনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্ব মিছিল হয়েছে। সকাল ৭টার দিকে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন- যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সোহেল আহমেদ রানা, শ্রম বিষয়কসহ সম্পাদক মইনুল হিটু, চকবাজার থানা যুবদলের আহবায়ক সাবা করিম লাকী,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইজউদিন মাইজু, ২৫নং ওয়ার্ড যুগ্ন সম্পাদক তানভীর সেন্টু, দেলোয়ার হাকিম বিপ্লব বিএনপি নেতা রাজু সিকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, যুবদল নেতা রাসেল দেওয়ান, মো. শাজাহান ও লালবাগ থানা ছাত্রলের সদস্য সচিব ফজলে হোসেন রাব্বী, মো. সুমন, রাজিকুল হাসান বাবু, মোতালেব আহমেদ, জহির উদিন।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল। কলেজ শাখার সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন- শামিম আহমেদ রবিন, সাখওয়াত হোসেন সরকার, আশিক আহমেদ, হাফিজ আল মাহমুদ, মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, আব্দুর রহমান, মাহফুজুর রহমান, রাশেদ খান, সোহানূর রহমান সাগর, ইভান আহমেদ সুজন, আরিফুল ইসলাম আরিফ, হাসনাইন আহমেদ, সাইফুল ইসলাম (শিকদার শাহিন), বেল্লাল আকন, নাজমুল হাসান পাপন, আদনান মিরাজসহ আরও শতাধিক নেতাকর্মী।

অবরোধ সমর্থনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক নেতৃত্বে মিছিল হয়েছে। মিরপুর ১৩ এলাকায় রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় পুলিশ একজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এতে অংশ নেন- ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমীর টুটুল, অঞ্চল টীম সদস্য আলাউদ্দিন মোল্লা, ছাত্রশিবিরের মহানগর পশ্চিমের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শ্রমিক নেতা মিজানুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমীর আব্দুল মতিন খান, অধ্যাপক আনোয়ারুল করিম ও ডা. আহসান হাবীব জামায়াত নেতা মুসআব মুহাইমিন, আতিক হাসান, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী, আনিস, জাকির ও পরশ প্রমূখ।

সকালে গুলশান- তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ ও ফরিদ আহমেদ প্রমূখ।

মিরপুর ১০ এলাকায় অবরোধ সমর্থনে মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে এতে আরও অংশ নেন- ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আশরাফুল আলম, সাইফুল কাদের ও আবু হানিফ, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা হাসানুল বান্না চপল, ছাত্র নেতা মো. তাইয়ান ও আব্দুল কাদের প্রমূখ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. আবু ফারহানের নেতৃত্বে উত্তরায় মিছিল হয়েছে। এতে অংশ নেন উত্তরা ও তুরাগের আমির, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে এতে আরও অংশ নেন- ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম আলম, আবু মুসয়াব, শেখ নিজামউদ্দীন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান ও ছাত্রনেতা জুলকারনাইন প্রমূখ।

অবরোধের সমর্থনে মোহাম্মদপুরে মিছিল করেছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মোহাম্মদ মাওলানা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এতে অংশ নেন মোহাম্মদপুর দক্ষিণ ও মোহাম্মদপুর মধ্য থানা সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইনের নেতৃত্বে রাজধানীর চিটাগাং রোড মহাসড়ক শনির আখড়া (ব্রীজ) অবরোধ সমর্থনে মিছিল করেছে। এতে অংশ নেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, এডভোকেট একে আজাদ, সাফিউল আলম ও ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আবদুল মান্নানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, শামসুল বারী, মুতাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার প্রচার সম্পাদক মুহিব্বুল্লাহ হোসাইনিসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানীর খিলগাঁও এলাকায় রামপুরা-ডেমরা সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মোঃ শাহজাহান, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার এইচআরডি সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, খিলগাঁও থানা সভাপতি নাঈমুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধোলাইপাড় মোড় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মো. মহিউদ্দিন, কবিরুল ইসলাম, হেলাল উদ্দিন, ছাত্রনেতা হেলাল সহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাজারীবাগে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেল, মুজিবুর রহমান খানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সুত্র, আমাদের সময় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.