জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি এবি পার্টির

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

সরকার পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’ দলটি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত একদফা দাবিতে মিছিল ও বিক্ষোভ চলাকালে এ দাবি করেন দলের নেতৃবৃন্দ।

 

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে ও দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসে সরকারী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে। সরকার যে একটা একতরফা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সেই কুমতলব তারা বুঝে ফেলেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সরকার গোয়ার্তুমি করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার একের পর এক রেড সিগন্যাল অগ্রাহ্য করছে; এর কারণে দেশ ও জনগণের জন্য ভয়াবহ বিপর্যয় আসন্ন।

তিনি অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুবনেতা হাদিউজ্জামান খোকন ও নারী নেত্রী সুলতানা রাজিয়া।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.