স্বাধীনতাবিরোধীরা আজও ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

t..

বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র আজও থেমে নেই। এরা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত হানতে চায়। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু। মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করতে যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিন উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.