ভাইকে দেখতে যাওয়ার পথে স্বামীসহ নারীর মৃত্যু

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার নিজবাড়ি বাসার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডি এলাকার নুর ইসলাম (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪২)।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, বুধবার রাতে নুর ইসলাম মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে তেতুঁলিয়া উপজেলা শহরে অসুস্থ সম্বন্ধীকে (স্ত্রীর বড় ভাই) দেখতে যাচ্ছিলেন। পথে নিজবাড়ি বাসার মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তারা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.