বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ

কর্মসূচি পালনকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫জন আহত হয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিত পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আহতদের মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ১০ পুলিশ সদস্য রয়েছেন। অপরদিকে পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সঙ্গে বাকবিতণ্ডা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ওপর ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকেন।

অপরদিকে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়ারশেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.