সিরাজুল আলম খানের স্মরণসভা ২৯ জুলাই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সদ্যপ্রয়াত সিরাজুল আলম খানের স্মরণসভা মহানগর নাট্যমঞ্চে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এই সভা সফল করতে সিরাজুল আলম খান স্মরণসভা জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ওই কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১ সদস্যের কমিটিতে আ স ম আব্দুর রবকে আহ্বায়ক, শরীফ নূরুল আম্বিয়াকে যুগ্ম আহ্বায়ক ও ভিপি কামাল উদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন কমরেড খালেকুজ্জামান, মাহমুদুর রহমান মান্না, বদিউল আলম মজুমদার, আব্দুল আউয়াল মিন্টু, জেড আই খান পান্না, আব্দুস সালাম, কামরুল আলম খান খসরু, শুভ্রাংশু চক্রবর্তী, মুনির উদ্দিন আহমেদ, আবুল হাসিব খান, শামসুদ্দিন পেয়ারা, বদিউল আলম, আবু সাইদ খান, নাজমুল হক প্রধান, তানিয়া রব, কমরেড সাইফুল হক, শহিদুল্লাহ ফরায়েজী, মনিরুল হক চৌধুরী, জহিরুল ইসলাম, আসাদুল্লাহ তারেক, শাহ মো. আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, কাদের হাওলাদার, আমিরুল হক আমিন, বজলুর রশিদ ফিরোজ, জহিরুল ইসলাম, বেলাল চৌধুরী, আবু করিম, কবি ফরহাদ মজহার, মজিবুর রহমান ভূঁইয়া, মোহন রায়হান, মোস্তফা মহসিন মন্টু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মো. সিরাজ মিয়া, আনোয়ার হোসেন, ফজলুর রহমান মুরাদ, কামাল উদ্দিন পাটোয়ারী, বাদল খান প্রমুখ।

স্মরণসভায় দেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা করবেন।

গত ৯ জুন ৬০-এর দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান মারা যান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.