‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’বইয়ের আলোচনা অনুষ্ঠান

১৯৭১ সালের ০১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই মহতী উদ্যোগের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশি গবেষক আবু সাঈদ ও যুক্তরাজ্যের গবেষক প্রিয়জিৎ দেবসরকার যৌথভাবে লেখেন ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’। বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১: ইউনাইটেড ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে।

গতকাল বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই গ্রন্থের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জর্জ হ্যারিসনের গাওয়া বাংলাদেশ গানটির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বইটির বিস্তারিত তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের চেয়ারপারসন মনিরা পারভীন ও আলোকচিত্রশিল্প গবেষক সাহাদাত পারভেজ।

অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বইটির দুই লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকার। পরে গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। স্বপ্ন ’৭১ প্রকাশনের এই আয়োজনে সঙ্গে ছিল সহ-আয়োজক মুক্ত আসর, বইবিষয়ক ম্যাগাজিন বইচারিতা ও জেসিআই ঢাকা ইয়াংক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.