তামিমের অবসর ঘোষণা নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

শতভাগ ফিট না থেকেও অধিনায়ক তামিম ইকবালের খেলার ঘোষণা স্বাভাবিকভাবে নিতে পারেননি হেড কোচ হাথুরুসিংহে ও বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিডিয়ার কাছে।

আফগানস্তানের বিপক্ষে হারে ফলে বিসিবিপ্রধানের সব ক্ষোভ গিয়ে পড়ে তামিম ইকবালের ওপর। ৫ জুলাই বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১৩ রানে আউট হয়ে যান তামিম। টিম বাংলাদেশও বৃষ্টিভেজা ম্যাচটিতে ডিএল মেথডে হার মানে ১৭ রানে।

বোর্ড ও কোচের কাছ থেকে নানা তীর্য্ক কথার মুখে দুঃখে ও কষ্টে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক তিন মাস আগে তামিমের কাছ থেকে এলো এ ঘোষণা।

ওয়ানডে অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের সেরা ওপেনারের হঠাৎ জাতীয় দল থেকে তিন ফরম্যাটে সরে দাঁড়ানোর ঘোষণায় বিসিবির প্রতিক্রিয়া কী? তা জানতে উৎসুক পুরো দেশ।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমের কাছে চরম বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রিম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনুস বলেন, ‘তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারত।’

তাকে কি সিদ্ধান্ত বদলের কোনো অনুরোধ জানানো হবে কিনা— এমন প্রশ্নের জবাবে বিসিবি সিনিয়র পরিচালক জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.