বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের অফিসে যান বিএনপি মহাসচিব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান
তিনি গণমাধ্যমকে জানান, শনিবার যুগপৎ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির মহাসচিব তার শারীরিক খোঁজখবর নেন।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে সংঘর্ষ চলাকালে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর পর শনিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গয়েশ্বরকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

