অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত ইশরাক

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন শঙ্কামুক্ত। শনিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়। তখন তার দেহের বিভিন্ন অংশ থেকে গুলির অসংখ্য স্প্লিন্টার বের করা হয়।

ইশরাক হোসেনের ব্যক্তিগত বিশেষ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি ইশরাকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

তিনি জানান, ইশরাক হোসেন রাজধানীর একটি হাসপাতালে ডা. সালাহউদ্দিন মোল্লার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার দুপুরে ধোলাইখালে পূর্বনির্ধারিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে এলে পুলিশ এতে বাধা দেয়। ইশরাক যেতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকে। তখন পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া।

পুলিশের ছররা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইশরাক হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখালে সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.