রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

‌শুক্রবার সকালে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নি:শর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, ধানমন্ডি থানা বিএনপির নেতা শফিক ভূইয়া, কাবিল হায়দার চৌধুরী, রফিক ভূইয়া, আনাস হাওলাদার, হাজারীবাগ থানা বিএনপির হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর, শিপলু, সুমন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, টিপু, চঞ্চল, সুমন, মহিলা দল নেত্রী ফেরদৌসী, সাজেদা, শেপু ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, মো:মামুন, সাইফুল ইসলাম সেতু,রেজাউল করিম রাব্বি, ফারুকুজ্জামান জুয়েল, রবিন বকাউল, ইয়াছিন আরাফাত, পারভেজ আহমেদ, আবিদ, রফিক, সরিফুল ইসলাম মিলন, রানা মাদবর, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.