ভোটে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা

.

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোটে এখনও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাই নাই। মাঠের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

ভোটার উপস্থিতি ভালো জানিয়ে তিনি বলেন, ‘বেশ ভালো। সিলেটের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।’

তবে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে রকম কোনো তথ্য দিতে পারেননি এই কমিশনার। তিনি জানান, এখন পর্যন্ত এ রকম কোনো তথ্য আসে নাই। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.