দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর এক যুগ পূর্তি অনুষ্ঠান ” আনন্দ সন্ধ্যা”

 ১০শে জুন ২০২৩ , রোজ শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট গালুস সালবাউ হলে জার্মানির ঐতিহ্যবাহী বাংলাদেশী কমিউনিটির স্বনামধন্য  দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে জার্মানীর বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেয় ।
কমিউনিটির সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠনের কর্নধার মিঠু কবির। প্রানবন্ত উপস্থাপনায় ছিলেন শিশিরার্দ্র মামুন, খলিলুর রহমান রতন ও লাবন্য। বাংলাদেশের জাতিয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগীতে অংশ নেন দেশ স্কুলের ছাত্র ছাত্রীরা। নিত্য পরিবেশন করেন দুই জন শিশুশিল্পী লাইহা ও আরিয়া এর পর আমাদের মান্যবর রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া তার স্বাগত বক্তব্য রাখেন এবং ফ্রান্স থেকে আগত বিশিষ্ট ব্যাবসায়ী কাজী এনায়েত উল্লাহ  দেশ স্কুলের আজীবন  সদস্য পদ প্রদান করা হয় এবং ক্রেস পদকটি মান্যবর রাষ্ট্রদূত কাজী এনায়তুল উল্লাহর  হাতে তুলে দেন।
এরপর গান নিয়ে আসেন  বাংলাদেশ  থেকে আগত  বিখ্যাত কণ্ঠশিল্পী লুইপা তিনি  তার অসাধারণ কণ্ঠে  গান পরিবেশন করেন ও মঞ্চে  উপস্থিত দর্শক শ্রতাদের মাতিয়ে রাখেন।এরপর মঞ্চ মাতিয়ে  রাখেন  কণ্ঠশিল্পী  আগুন পুরনো দিনের  গান গেয়ে। নাচ, গানের বাদ্যযন্ত্র বাজিয়ে  অনুষ্ঠানকে প্রাণবন্ত  করে তুলেন আমাদের সবার প্রিয় মুখ বাপ্পীদা ,   কিবোর্ডের সাথে গিটারে ছিলেন জিতু ও প্যাড বাজিয়েছেন আলমগীর হোসেন।এর মধ্যে মিঠু কবির ঘোষনা করেন আগামী বৎসর ২০শে এপ্রিল ২০২৪ ইং রোজ শনিবার আনন্দ সন্ধ্য অনুষ্ঠিত হবে। আবৃত্তি ,বহুমূখী আয়োজনে অডিটরিয়ামেটি পরিনত হয়েছিলো ছোট্ট একখন্ড বাংলাদেশে।প্রবাসে এই বিনোদনমূলক আয়োজনের জন্য সবাই দেশ সাংস্কৃতিক গোষ্ঠীকে ধন্যবাদ জানান ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট , জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.