বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে গোয়েন লুইসের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
তবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের এই বৈঠকের বিস্তারিত তথ্য এখনো জানা জায়নি।

