ফের জামিন চাইলেন শামসুজ্জামান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের সিএমএম আদালতে জামিন চেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস। আজ সোমবার দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এই মামলায় রোববার জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। মামলার ২নং আসামির পক্ষে আজ জামিনের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কর্মকার।

এর আগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

প্রথম আলোর একটি প্রতিবেদনের জন্য গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়।

মামলাটি দায়ের করেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বলে উল্লেখ করেন।

মামলায় প্রথম আলোর সম্পাদক ও সাভারে নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ছাড়াও সহযোগী একজন ক্যামেরা পারসন এবং প্রতিবেদন প্রচার-প্রকাশে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading