ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

 

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার বিকেল চারটায় গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা জাফরুল্লাহ এখনো ভেন্টিলেশনে আছেন। তার রক্তে ইনফেকশন পাওয়া গেছে। এটি নিয়ন্ত্রণে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।

৮২ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী বহুবছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৯৭১ সালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে জাফরুল্লাহ চৌধুরী ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তিনি তা পরিচালনা করেন।

মুক্তিযুদ্ধের পর সেই হাসপাতালের নামেই প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন গণস্বাস্থ্য কেন্দ্র। ওষুধ উৎপাদনকারী কোম্পানিও গড়েছেন জাফরুল্লাহ চৌধুরী। ১৯৮২ সালে দেশে প্রথমবারের মতো প্রণীত ঔষধ নীতি তৈরিতেও তার ভূমিকা ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.