মার্কিন নিষেধাজ্ঞায় নির্বাচনে দায়িত্ব পালনে সমস্যা হবে না: র‍্যাব ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘(মার্কিন ‍যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

র‍্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘আমরা আশা করি, সকল দল অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। যখন নির্বাচন হবে, নির্বাচন কমিশনের অধীনে আমরা নিরাপত্তা বিধানে কাজ করব। সকলের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে এই দেশে গণতন্ত্রের ধারা যাতে অব্যাহত থাকে, সে চেষ্টা আমরা করব।’

র‌্যাবের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা হবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে র‌্যাবপ্রধান বলেন, ‘নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে কিছু কিছু প্রশ্ন তারা জানতে চেয়েছে, আমরা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, নথি-প্রমাণসহ। সেক্ষেত্রে আমাদের কাজের কোনো প্রতিবন্ধকতা নেই। তবে আমরা ইচ্ছা করলেই যা কিছু করতে পারি না, আমাদের বিধিমালা রয়েছে। র‌্যাব ফোর্সেস এলিট ফোর্স। কোনো সদস্য বিন্দুমাত্র কোনো অন্যায় করেছে, এমন কোনো নজির নেই যে সে সেখান থেকে রেহাই পেয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading