আরাভের সঙ্গে পুলিশের সাবেক কর্মকর্তার ‘সম্পর্ক’, নিয়ে যা বললেন আইজিপি

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আপনাদের জানাব।’

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.