পরলোকে দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ্

দৈনিক জনতার সম্পাদক আহসান ‍‌‍উল্লাহ আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। আহসান ‍‌‍উল্লাহ ২০১০ সাল থেকে দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবোরের পক্ষ থেকে আহসান ‍‌‍উল্লাহর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হতে পারে।

দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে তাঁকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার ১৩২/২ পশ্চিম শেওড়াপাড়া, মিরপুরের বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

আহসান উল্লাহ্ ২০০৬ সালে দৈনিক জনতায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ১৯৬২ সালে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর বাংলার বাণী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা সংস্থা আবাস-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আহসান ‍‌‍উল্লাহ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। তিনি কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। একজন ভালো অনুবাদকও ছিলেন। ১৯৪২ সালের ৫ জানুয়ারি মাগুরা জেলার শালিখা থানার শরুশুনা গ্রামের নানা বাড়িতে আহসান উল্লাহ্ জন্ম গ্রহণ করেন।

 

তাঁর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডালে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দ্বীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় শোক প্রকাশ করেছেন। এছাড়া শুদ্ধস্বর ডটকমের সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে হাবিব বাবুল , সৌরভ আদনান খান , আইরিন পারভিন , বুলবুল তালুকদার, লন্ডন প্রবাসী সাংবাদিক ফারুখ নেওয়াজ খান , বেতার বাংলার সিও নাজিম চৌধুরী  দৈনিক জনতা সম্পাদকে আহসান উল্লাহ্‌র মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে  বলেছেন দেশ একজন প্রথিতযশা সাংবাদিক এবং সম্পাদককে  হারালো ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading