দেশে ডিজিটালাইজেশনের বিপ্লব ঘটে গেছে : প্রধানমন্ত্রী

 

‘প্রযুক্তিকে হাতিয়ার করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সব শিল্পাঞ্চলে ফাইভজি সেবা নিশ্চিত করা হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার (২৮ জানুয়ারি) পর্যন্ত।

শেখ হাসিনা বলেন, দেশে ডিজিটালাইজেশনের একটা বিপ্লব ঘটে গেছে। তরুণ প্রজন্মের মধ্যে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। দ্বিতীয় সাবমেরিন কেবল ২০২৪ সালের মধ্যেই স্থাপিত হলে তখন ইন্টারনেট ক্যাপাসিটি বেড়ে ১৩ হাজার ২ শ জিবিপিএস এ উন্নীত হবে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’।

মেলায় ৫২টি প‌্যাভিলিয়নে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ‌্য প্রদর্শন করবে। এর মধ‌্যে প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক ক্যাবলে ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট ও ডিশ সংযোগ), মোবাইল অ্যাপস, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন করা হবে। এ ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই ও হুয়াওয়ে তাদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি দেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের তৈরি সফটওয়্যার ও সেবা উপস্থাপন করবে। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) দেখাবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.