ঠান্ডায় কাবু হয়ে গিয়েছিলেন এক তরুণী। তাই তার প্রেমিক ওষুধও কিনে দিয়েছিলেন। কিন্তু প্রাক্তন হয়ে যাওয়ার পর প্রেমিকার কাছে সেই ওষুধের দাম ফেরত চেয়ে বসলেন প্রাক্তন হয়ে যাওয়া সেই যুবক।
হাওয়াই দ্বীপের বাসিন্দা ওই তরুণীর এই পোস্টে বিস্মিত নেটাগরিকরা। জ্যাকি লি নামে ওই সমাজমাধ্যম প্রভাবী দাবি করেছেন, দীর্ঘ দিন ধরেই তারা একে অপরকে চিনতেন। স্বভাবতই ঘনিষ্ঠ বন্ধুত্বও গড়ে উঠেছিল। সেই সময়ই কোনও একদিন অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ বোধ করায় কাছের মানুষটিকে ওষুধ কিনে দিতে বলেছিলেন তিনি। ৭ ডলার খরচ করে প্রেমিক ওষুধও কিনে দেন। কিন্তু পরে সেই টাকা ফেরত চাওয়ায় বিস্মিত হয়ে যান ওই তরুণী।
৪৮ সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপে জ্যাকিকে বলতে শোনা যায়, ‘‘এক বার আমি সত্যিই অসুস্থ বোধ করছিলাম। সেই সময় আমার প্রেমিককে জিজ্ঞাসা করেছিলাম যে, সে বাড়ি যাওয়ার পথে আমাকে কিছু ওষুধ কিনে দিতে পারবে কি না।” একটু থেমে তরুণী জানান, “প্রেমিক সত্যিই তাঁর জন্য ওষুধ কিনে আনেন। তিনি এ জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। কিন্তু পরে তার জন্য খরচ করা অর্থ ফেরতও চান প্রেমিক।”

