সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন পেছাল ৯৪ বার

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় এখন পর্যন্ত ৯৩ বার পিছিয়ে ৯৪তম বারের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জানুয়ারি নতুন দিন ঠিক করেন। এর আগে, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত ৩১ সেপ্টেম্বর ৯৩ বারের মতো তারিখ নেয় র‌্যাব। সেদিন আদালত আজ ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নিজ ঘরে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। 

চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.