বিমানে চেপেই ট্রফি হাতে মেসি লিখলেন, ‘কি বিশাল তুমি!’

বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে লিওনেল মেসিদের বহনকারী বিমান রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছায়।

এর আগে বিমানে চেপেই ট্রফি হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘কি বিশাল তুমি!’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, আর্জেন্টিনা সময় সোমবার সকালে ইতালির রাজধানী রোমে পা রাখে চ্যাম্পিনয়রা। এরপর আর্জেন্টিনার সময় বিকেলে তারা ইতালি ছাড়ে। চ্যাম্পিয়নদের বরণের অপেক্ষায় আর্জেন্টিনার মানুষ। লাতিন দেশটিতে চলছে উৎসব। আর মেসিদের উদযাপন তো থামছেই না। বিমানেই আনন্দে মেতে উঠেছেন তারা।

শুধু মেসি নন, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পলরাও ইনস্টাগ্রামে ট্রফির সঙ্গে তোলা নিজেদের ছবি পোস্ট করেছেন।

গত রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জিতে নেয় বিশ্ব আসরে নিজেদের তৃতীয় শিরোপা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.