একাত্তরের বিজয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস যোগাবে : জিএম কাদের

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে মহান মুক্তিযুদ্ধ আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরো উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়। একাত্তরের বিজয় সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে আজীবন সাহস যোগাবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।  মহান বিজয় দিবসের গৌরবোজ্জল দিনে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালীর জীবনে এক শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালীর সামনে অত্যান্ত তাৎপর্যপূর্ণ।

জিএম কাদের আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পথে লড়াই করতে অনুপ্রেরণা যোগায়। ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বপ্নের যে বীজ বপন হয়েছিলো- তা একাত্তরে শোষণ, বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে মহান স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র লড়াই-সংগ্রামে রুপ নেয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত মুক্তিযুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। 

এমন মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাপা চেয়ারম্যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.