উত্তর সিকিমের লাচেনে পিছলে খাদে পড়ে গেল বাস। এই ঘটনায় ওই বাসে থাকা ১৬ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৪ জন। বাসটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন
সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। গভীর খাদে পড়ে যায় বাসটি।
ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনার তরফে ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। গুরুতর আহত ৪ জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

