সিলেটে সমাবেশস্থলে ফ্রি ফুড ক্যাম্প

 

 

সিলেট বিএনপি সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার মানুষ। এদিকে সমাবেশে আশা নেতাকর্মীদের জন্য চলছে রান্না, অন্যদিকে বিনামূল্যে খাবার বিতরণ করছেন প্রবাসী বিএনপির কয়েকজন নেতা। মাঠের প্রবেশমুখে ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প থেকে পানি, ফলমূল, রুটি, কলা ও খিচুড়ি বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক সরফরাজ আহমেদ শরফু ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুনের সার্বিক তত্ত্বাবধায়নে প্রায় ৫০ হাজার নেতাকর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়।

সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জুনেদ আহমদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে ফ্রি  ফুড ক্যাম্প উদ্বোধন করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। রাতে চার হাজার নেতাকর্মীর মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। সকালের নাস্তা হিসেবে রুটি কলা, কমলা ও পানি সরবরাহ করা হয়। শনিবার সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত ফ্রি ক্যাম্প চালু থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.