সাক্ষী দিতে আদালতে অভিনেত্রী পরীমণি

সাক্ষী দিলেন পরীমণি। ২০২১ সালের ৮ জুন রাতে নায়িকাকে কৌশলে মদ্যপান করিয়ে ধর্ষনের চেষ্টা করা হয়। নাসির ইউ মাহমুদ, শহিদুল এবং তুহিনের বিরুদ্ধে অভিযোগ আনেন নায়িকা। ১৮ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মহম্মদ হেমায়ত উদ্দিন পরীমণির জবানবন্দি রেকর্ড করেন। শুনানির সময়ে আদালতে হাজির ছিলেন তিন অভিযুক্ত। নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকি আমি এবং শাহ শহিদুল আলম।

৮ জুন বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে এমনই এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। তার পর ১৪ জুন সাভার থানায় পরীমণি তাঁদের বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ সেপ্টেম্বর নাসির, শহিদুল, তুহিনের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.