মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত হেলেন জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি মাদারীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

হেলেন জেরিন খান ১৯৯১ সালে ইডেন কলেজছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.