মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছরের মাথায় আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেল ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের দখল হারিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল। একাধিক প্রদেশের গভর্নর নির্বাচনেও তারা হেরেছে।

সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সবক’টিতেই ভোট হয়েছে এ বার। সেই সঙ্গে হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) ও ৩টি টেরিটরির গভর্নর নির্বাচন। এখনও পর্যন্ত সেনেটে ডেমোক্র্যাট প্রার্থীরা জিতেছেন ৪৮টি আসন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঝুলিতে ৪৭। দু’টি আসন গিয়েছে নির্দলদের দখলে। অ্যারিজোনা, জর্জিয়া এবং নেভাডারা সেনেট আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.