কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না: কৃষিমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নিতে পারি না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
জাপানের রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সতর্ক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি। দেশের আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় না দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
ডলার সঙ্কটের বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, সার, জ্বালানি তেল ও রপ্তানি খাতে সরকারকে প্রচুর পরিমাণের ডলার ভুর্তকি দেওয়া লাগছে। ফলে দেশে ডলার সঙ্কট আছে। তারপরও দেশে খাদ্য সঙ্কট হবে না। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত।
কৃষিমন্ত্রী বলেন, আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.