প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 

এইচএসসি পরীক্ষায় ব্যাহত ঘটানোর চেষ্টা করলে কিংবা কোনো অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে যেন করতে পারি, তারজন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রশ্ন ফাঁসের এখন আর কোনো সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.