প্রধানমন্ত্রী হয়েও ১০, ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন না ঋষি

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েও ১০, ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে থাকছেন না ঋষি সুনক। সূত্রের খবর, ভারতীয় বংশোদ্ভূত সুনক তাঁর স্ত্রী এবং দুই কন্যার সঙ্গে ডাউনিং স্টিটেরই অন্যত্ অ্যাপার্টমেন্টে থাকবেন। প্রসঙ্গত, বরিস জনসন মন্ত্রিসভার অর্থমন্ত্রী থাকার সময়ে ওই ঠিকানারই বাসিন্দা ছিলেন সুনক। কিন্তু কেন ঠিকানা বদল করতে চাইছেন না সুনক? এই প্রসঙ্গে তাঁর মুখপাত্র জানিয়েছেন, “তাঁরা ওখানে সুখেই আছেন।”

কনজ়ারভেটিভ পার্টির নেতা এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে লিজ় ট্রাসের সঙ্গে যখন সুনকের সম্মুখসমর চলছিল, তখনই নারায়ণমূর্তির জামাই জানিয়েছিলেন, নির্বাচনে জিতলেও তিনি পুরনো ঠিকানাতেই থাকবেন। ১০, ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে থাকবেন না। তিনি এ-ও জানিয়েছিলেন যে, পুরনো ঠিকানার বাড়িটিকে নতুন করে সাজিয়ে তুলছেন তিনি। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.