তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

সোমবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২৫ অক্টোবরের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগির জানানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.