টেস্টে আর ফিরবেনই না মঈন

টেস্ট ক্রিকেটে ফেরার দরজা বন্ধ করে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।

কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ‘সৎ কথোপকথন’ শেষে এই কথা জানান তিনি।

২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর ৬৪ ম্যাচে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান করেছেন মঈন এবং উইকেট  নিয়েছেন ১৯৫টি।

৩৫ বছর বয়সী মঈন গত বছর সেপ্টেম্বরে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। কিন্তু গত জুনে ম্যাককালাম লাল বলের ক্রিকেটে তার ফেরার ইঙ্গিত দেন।

ইংল্যান্ডের পরের টেস্ট অ্যাসাইনমেন্ট পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। কিন্তু মঈন সাফ জানিয়ে দিলেন, তিনি আর ফিরবেন না।

সোমবার ডেইলি মেইল-এ এক কলামে মঈন জানান, ‘বাজের (ম্যাককালাম) সঙ্গে আমার সৎ কথোপকথন হয়েছে। আরেকটি মাসের জন্য হোটেলে আটকে থাকা ও সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার মতো অবস্থা নিজের মধ্যে দেখছি না।’

তিনি আরও লিখেছেন, ‘বাজ আমাকে ফোন করেছিল, অনেক লম্বা আলাপ হয়েছে। আমি বলেছি ‘দুঃখিত, আর না।’ সে বুঝেছে এবং অনুভূতি জানে। টেস্ট ক্রিকেট অনেক পরিশ্রমের। আমি ৩৫ এ এবং অন্য কিছু দেওয়ার আছে।’

সম্প্রতি ইনজুরি আক্রান্ত জস বাটলারের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন মঈন এবং তারা সিরিজ জেতে ৪-৩ এ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.