ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একসঙ্গে বসবাস, ভরণ-পোষণ দাবি করে স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল।

আল আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন। অপরদিকে তার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ৬ অক্টোবর একই আদালতে আল আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তোলেন আল আমিন। পরে এ বিষয়ে শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

তবে তালাকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আল আমিনের স্ত্রী ইসরাত জাহান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.