করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

ফের করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়।

জানা যায়, গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পর দিন অসুস্থ অনুভব করেন মন্ত্রী।

ওই দিন বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা তিনি তার শরীর দেখান। তারা জানায় তার শরীরে বেশ জ্বর। পরে তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করান তিনি। এরপর মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি করোনা পজিটিভ হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.