আজ বিজয়া দশমী

আজ বুধবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আজ শেষ দিন।

পাঁচ দিনের এই শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে এসেছিলেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

পঞ্জিকামতে, বুধবার বেলা ১১টা ৪০ পর্যন্ত দশমী তিথি স্থায়ী হবে। এ সময়ের মধ্যে দশমী পূজা সম্পন্ন করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। এ বছর দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসেন। দেবী কৈলাসে ফিরবেন নৌকায় করে। এর ফলে পৃথিবী শস্যে পূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.