রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ-বিচ্ছিন্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করে তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব।

তিনি বলেন, অফিস আওয়ারের বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। এটা নোটিশ আকারে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি যানবাহনগুলো খুব হিসেব করে ব্যবহার করি, সরকারি মিটিংগুলো যদি অনলাইন করে ফেলি…ইতোমধ্যে আমরা অভ্যস্ত। গত ২ বছর তো আমরা করেছি। এতে আমাদের যানবাহনে অনেকখানি সাশ্রয় (ডিজেল) হবে।

নসরুল হামিদ বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.