অস্ত্রোপচারের পরও ঝুঁকি নিতে চান প্রভাস

‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘সালার’।

প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমায় প্রভাস কেমন চরিত্রে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে, অ্যাকশন হিরো রূপে পর্দায় হাজির হবেন তিনি। তা ছাড়া প্রভাসও সিনেমাটিতে অ্যাকশনের পারদ বাড়ানোর কথা বলেছেন নির্মাতাকে।

কিন্তু অ্যাকশন দৃশ্যে কাজ করার জন্য প্রস্তুত নন প্রশান্ত নীল। প্রভাসের কারণেই অ্যাকশন দৃশ্যের কাজ করতে চাচ্ছেন না তিনি। কারণ প্রভাসের হাঁটুতে আঘাত রয়েছে ও পিঠে অস্ত্রোপচার হয়েছে। তারপরও ঝুঁকি নিতে চাচ্ছেন প্রভাস।

নির্মাতাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন প্রভাস। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালককে এসব বিষয়ে ভাবতে বারণ করেছেন প্রভাস। বরং হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্য তৈরির প্রস্তুতি নিতে বলেছেন তিনি। কারণ অ্যাকশন দৃশ্য দেখার জন্য অপেক্ষায় রয়েছেন প্রভাসের ভক্তরা। আর তাদের আশা পূরণ করতে চান এই অভিনেতা। সুতরাং এ পরিস্থতিতেও ঝুঁকি নিতে চাচ্ছেন প্রভাস।

‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শ্রুতি হাসান। আরো অভিনয় করছেন—পৃথ্বিরাজ, জগপতি বাবু, ঈশ্বরী রাও প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

এ ছাড়াও বর্তমানে প্রভাসের ঝুলিতে আরো দুটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অশ্বিনি দত্তের ‘প্রজেক্ট কে’, ‘আদিপুরুষ’।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.