আগামী ০২-০৬-২২ তারিখ বৃহস্পতিবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে পঞ্চাশ বছরের বাংলাদেশ- আলোচনা ও বিশ্লেষণে অতিথি হয়ে উপস্থিত থাকবেন প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, ঐতিহাসিক, অনুবাদক, সমাজবিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

