সম্পাদকীয়তে অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস শোবিজে এখন বেশ সক্রিয়। অভিনয়ের পাশাপাশি মিডিয়ায় নানামুখী কর্মকাণ্ডেও দেখা যায় তাকে। এ ধারাবাহিকতায় সম্প্রতি তিনি আগামী ঈদের জন্য নির্মিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটির নাম ‘সম্পাদকীয়’।

এটি সময় টিভিতে ঈদের দিন প্রচার হবে। মূলত ঈদকেন্দ্রিক কিছু বিষয় নিয়েই অনুষ্ঠানে কথা বলেছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের অনুষ্ঠান বলতে এই একটি অনুষ্ঠানেই পারফরম করেছি। হয়তো ঈদের আগে আরও কয়েকটি অনুষ্ঠানে কাজ করতেও পারি। তবে এ অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম। এখানে টকশোর মতো করেই কথা বলেছি। আশা করছি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’ এদিকে সম্প্রতি জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘ট্র্যাপ’ নামের একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন এ চিত্রনায়িকা।

এ ছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ ও সোলায়মান আলীর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। অভিনয় ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যের শুভেচ্ছাদূত হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ নায়িকা। পাশাপাশি স্টেজ অনুষ্ঠানেও নিয়মিত পারফরম করতে দেখা যাচ্ছে তাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.