ঢাকায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি

তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।

ম্যারি প্রথম কর্মসূচীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। দুপুরে রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারীর বিকেলে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। তারপর সেখানে আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালের দিকে ডেনিশ রিফিউজি কাউন্সিল তাকে রোহিঙ্গা পরিস্থিতি জানাবেন।

অন্যদিকে দেশের আরও বেশ কয়েকটি জেলায় ডেনমার্কের রাজকুমারী পরিদর্শন করবেন বলে জানায় সূত্র। ২৭ এপ্রিল বাংলাদেশ সফর শেষ করে তার ডেনমার্ক চলে যাবার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.