কারাগার থেকে বেরিয়ে এলেন ইশরাক

বিএনপি নেতা ও প্রয়াত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কারামুক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

গত ৬ এপ্রিল সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সেখানে লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

একই দিন মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ইশরাকের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাড়ি ভাঙচুরের নাশকতার ওই মামলায় কারাগারে থাকা ইশরাক হোসেনের আজ জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ জামিন আদেশ দেন।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.