রাশিয়ার উপর তেলসহ আরো কঠিন নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ (সোমবার) জানিয়েছে, “আমরা রাশিয়ার ওপর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা দেয়ার জন্য কাজ করছি।” মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

প্রেসিডেন্ট বাইডেন জি-৭ বা গ্রুপ সেভেনের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি আগামী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠক এবং শীর্ষ সম্মেলন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এদিকে খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের আগেই ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো আজ (সোমবার) রাশিয়ার বিরুদ্ধে নিষেধজ্ঞা দেয়ার বিষয়টি তাদের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উত্থাপন করবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.